হামের উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরো ৬ জনের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে সাড়ে পাঁচ মাসে এই রোগে মোট মৃত্যু ৯৭৩ জনে পৌঁছেছে। সর্বশেষ মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের, অন্যজন বরিশাল বিভাগের। তবে এ সময় কারো নিশ্চিত হামে মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৫৬ জন। এর মধ্যে এক হাজার ১৬২ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৮ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১১২ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৯৭৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৭৪ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৫৭ হাজার ৯৯১ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৯ হাজার ৩১২ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৭৭ হাজার ৩০৩ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৩৩ হাজার ৪০৪ জন।

চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৫৫ জন মারা গেছে ঢাকা বিভাগে।