বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার, শিল্পপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার, উন্নয়ন সহযোগী, পুনর্ব্যবহার শিল্প, শিাবিদ এবং নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সব অংশীদারদের সমন্বয় জরুরি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরের সম্মেলন কে অনুষ্ঠিত ‘বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা : চ্যালেঞ্জ ও অংশীজনদের দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ মত প্রকাশ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলে পরিবেশ অধিদফতরের সহযোগিতায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রাণ-আরএফএল গ্রুপ। বৈঠকে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমান।
সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমান বলেন, ‘পরিবেশ সুরা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে। এ েেত্র সরকার এককভাবে সফল হতে পারবে না। শিল্পপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার, পুনর্ব্যবহার শিল্প, উন্নয়ন সহযোগী, গবেষণা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।’
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘শিল্পপ্রতিষ্ঠান হিসেবে উৎপাদনের পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল থাকাও আমাদের অঙ্গীকার। প্লাস্টিকের দায়িত্বশীল ব্যবহার, সংগ্রহ ও পুনর্ব্যবহার নিশ্চিত করতে সরকার, শিল্পপ্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীজনের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলা জরুরি। এ ধরনের সংলাপ বাস্তবভিত্তিক সমাধান খুঁজে বের করতে এবং দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’
পরিবেশ অধিদফতরের পরিচালক (বর্জ্য ও কেমিক্যাল ব্যবস্থাপনা) রাজিনারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশ অধিদফতরের পরিচালক (আইন) খালেদ হাসান, পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) এ কে এম রফিকুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা শাখা) মো: হাসান হাসিবুর রহমান, পরিচালক (আইটি) মো: সাদিকুল ইসলাম, উপপরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) ড. আব্দুল্লাহ আল মামুনসহ পরিবেশ অধিদফতদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



