ইসরাইলি যুদ্ধাহত সৈন্যের সংখ্যা ৯ হাজার ছাড়াল

Printed Edition

তাসনিম নিউজ এজেন্সি

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৯ হাজার ১১৯ জন ইসরাইলি সৈন্য আহত হয়েছে। চলমান যুদ্ধে ইসরাইলিদের হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশার মাঝেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আবারো যুদ্ধাহতদের একটি সংখ্যা প্রকাশ করেছে। আর তাতেই স্পষ্ট হয়ে উঠেছে মানবিক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে ইসরাইলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত ও বেছে বেছে তথ্য দেয়ার নীতি। তবে এই আহতদের আঘাত কতটা গুরুতর কিংবা তারা কোন কোন সামরিক ইউনিটের সদস্য- তার সুনির্দিষ্ট কোনো তথ্য ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃবিতে দেয়া হয়নি। সামরিক ক্ষয়ক্ষতির খবর ধামাচাপা দিতে তেলআবিবের দীর্ঘদিনের যে কঠোর সেন্সরশিপ বা সংবাদ ব্ল্যাকআউট নীতি রয়েছে, এটি মূলত তারই অংশ। গত কয়েক মাসে এই তথ্য লুকিয়ে রাখার প্রবণতা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ইসরাইল।