জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজ দণিখানের সাফল্য

Printed Edition

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) ২০২৬-এ গৌরবময় সাফল্য অর্জন করেছে উত্তরা মডেল টাউনের দণিখানে অবস্থিত ‘মাইলস্টোন কলেজ দণি’। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বে মাইলস্টোন কলেজ দণিখান থেকে ইংরেজি ভার্সনের ১১ শিার্থী বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পায়। পরে বিভাগীয় প্রতিযোগিতায় ঢাকা বিভাগে এই প্রতিষ্ঠানের শিার্থী আকরামুল ইসলাম ও উমায়ের ইসলাম তৃতীয় এবং ষষ্ঠ স্থান অধিকার করে। চূড়ান্ত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সপ্তম স্থান অধিকার করে শিার্থী আকরামুল ইসলাম। গত ১৩ জুন আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিজ্ঞপ্তি।