তৃতীয় রাউন্ডে জেইনেপ সোনমেজ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন তুরস্কের নারী টেনিস খেলোয়াড় জেইনেপ সোনমেজ। আত্মবিশ্বাসী পারফরম্যান্সে হাঙ্গেরির আন্না বন্ডারকে ৬-২, ৬-৪ ফলে পরাজিত করে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন তিনি।

এই জয়ের মাধ্যমে গ্ল্যান্ড সø্যাম মঞ্চে নিজের সম্ভাবনা আরো স্পষ্ট জানান দিলেন তুরস্কের এই উদীয়মান নারী টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের মতো বড় আসরে তার এমন পারফরম্যান্স তুরস্কের টেনিসের জন্যও ইতিবাচক বার্তা দিচ্ছে।

নারীদের সিঙ্গলসে বিশ্ব নম্বর ওয়ান আরিনা সাবালেঙ্কা ৬-৩, ৬-১ ব্যবধানে চীনের জুয়োশুয়ানকে পরাজিত করে পরের রাউন্ডে যান। তবে ব্রিটিশ তারাকা এমা রাডুকানু দ্বিতীয় রাউন্ডে হেরে টুর্নমেন্ট থেকে ছিটকে গেছেন। রাডুকানু অস্ট্রিয়ার অ্যানাস্তাসিয়া পেটাপোভার কাছে ৭-৬, ৬-২ পয়েন্টে পরাজয় বরণ করেন।

অন্য দিকে পুরুষ এককে জয় পেয়েছেন নাম্বার ওয়ান তারকা কর্লোস আলকারেজ। সরাসরি সেটে(৭-৬,৬-৩ ও ৬-২) জার্মানির ইয়াক্কিন হানফম্যানকে পরাজিত করে তৃতীয় রাউন্ডে নাম লিখান স্প্যানিশ তারকা। তবে কঠিন লড়ায়ের মুখোমুখি হতে হয়েছে রাশিয়ার বাছাই দানিল মেদেভেদেভকে। অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছেন দানিল। ফ্রান্সের কোয়েন্টিন হ্যালিসকে ৬-৭,(৯) ৬-৩,৬-৪,৬-২ পয়েন্টে পরাজিত করেন এ রুশ তারকা।