বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০২৬ উপলক্ষে আজ (৯ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) একটি আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিএবি চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মো: তোহিদ উর রহমান (অধ্যাপক, সিভিল ইঞ্জিনিযারিং বিভাগ, এমআইএসটি)। স্বাগত বক্তব্য রাখবেন বিএবি মহাপরিচালক মোহা: আমিনুল ইসলাম। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, মান ও অ্যাক্রেডিটেশন খাতের বিশেষজ্ঞ, বাণিজ্য সংগঠন এবং শিল্প ও ব্যবসায়িক খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। বিজ্ঞপ্তি।



