ইউরোপিয়ান প্রতিপক্ষের সামনেই কাবু ব্রাজিল

Printed Edition

রফিকুল হায়দার ফরহাদ কানাডা থেকে

রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ী দেশ ব্রাজিল। তা সবারই জানা। এই ৫ ট্রফিই তারা পেয়েছে ফাইনালে ইউরোপিয়ান প্রতিপক্ষকে হারিয়ে। গত শতাব্দীতে পাওয়া ব্রাজিলের শেষ বিশ্বকাপের ফাইনালে তারা হারিয়েছিল ইতালিকে। আর এই শতাব্দীতে পাওয়া প্রথম ও একমাত্র ট্রফিটি এসেছিল জার্মানিকে হারিয়ে। অথচ সেই পেলে, রোনালদোদের উত্তরসূরীরা এখন বিশ্বকাপের নকআউটে ইউরোপিয়ান প্রতিপক্ষকে পেলেই কাবু। তাদের কাছে হেরে বিদায়। ঘটনার সূত্রপাত ২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকেই। এরপর থেকে নকআউটে ইউরোপিয়ান দেশ মনাইে সে ম্যাচে সেলেকাওদের হার। ২০০৬ সালে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল হারিয়েছিল ঘানাকে। এরপর ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে ১-০ তে হারিয়েছিল ফ্রান্স। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তাদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চিলির বিপক্ষে জয়। এরপর বিদায় হয়েছিল শেষ আটের ম্যাচে ২-১ এ নেদারল্যান্ডসের কাছে হেরে।