বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের-ইঐজঋ চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান এবং মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান দেশের চলমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল বিএইচআরএফের এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
ইঐজঋ-এর সাপ্তাহিক গণমাধ্যম পর্যবেক্ষণে উঠে এসেছে যে, আলোচ্য সপ্তাহে গণপিটুনি, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌতুকজনিত সহিংসতা, পারিবারিক নির্যাতন, বিচারহীনতা এবং আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। সেই সাথে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রকাশিত পরিসংখ্যানও ইঙ্গিত দিচ্ছে যে, ২০২৬ সালের প্রথমার্ধে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান বলেন, কোনো অপরাধের অভিযোগ থাকলেও কাউকে গণপিটুনি দেয়া, আইন নিজের হাতে তুলে নেয়া কিংবা মব সহিংসতার মাধ্যমে বিচার করার কোনো সুযোগ নেই। একইভাবে নারী ও শিশুর প্রতি সংঘটিত নৃশংস সহিংসতা একটি সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। সংবিধান ও আইনের শাসন নিশ্চিত করে প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, গণপিটুনি, নারী ও শিশু নির্যাতন এবং বিচারহীনতার সংস্কৃতি আইনের শাসনের জন্য বড় হুমকি। অপরাধীদের রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো পরিচয়ের ঊর্ধ্বে উঠে দ্রুত তদন্ত, নিরপেক্ষ বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে ভুক্তভোগীদের নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের বিষয়েও রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিজ্ঞপ্তি



