অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃতুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্মরণসভার আয়োজনা করা হয়েছে। প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতি হিসেবে থাকবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ার উল্লাহ চৌধুরী। আলোচক থাকবেন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর কামরুল আহসান, দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার ও আবুল কাসেম হায়দার, শিল্পপতি লেখক ও সমাজসেবক।



