চট্টগ্রামে বাসার তালা ভেঙে স্বর্ণ চুরি দুইজন গ্রেফতার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের চকবাজারে একটি বাসার তালা ভেঙে প্রায় ১২ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেয়া তথ্যে হাটহাজারীর আমান বাজারের একটি জুয়েলারি দোকান থেকে চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা ১২টি আংটি, ছয় জোড়া কানের দুল ও দুইটি চেইন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রহমত ওরফে হাসান (২৯) ও সাজ্জাদ হোসেন অর্পূ (২৭)। তাদের দু’জনেরই বর্তমান ঠিকানা চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায়।

পুলিশ জানায়, ২৬ জুলাই চকবাজার থানার ডিসি রোডের কালাম কলোনির হক ম্যানশনের নিচতলায় এরফানুল হকের বাসায় চুরির ঘটনা ঘটে। ওই সময় বাসায় কেউ ছিলেন না। চোরেরা প্রধান দরজার তালার হুক ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ছয় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।