প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্পারসো পরিদর্শন

Printed Edition

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম সোমবার রাজধানীর আগারগাঁওতে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) (ঝচঅজজঝঙ-ঝঢ়ধপব জবংবধৎপয ধহফ জবসড়ঃব ঝবহংরহম ঙৎমধহরুধঃরড়হ) পরিদর্শন করেন। প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোতে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আশরাফ উদ্দিন ও স্পারসোর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো: রাশিদুল ইসলাম। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোর বিভিন্ন বিভাগগুলো ঘুরে দেখেন। প্রতিরক্ষা উপদেষ্টাকে সংশ্লিষ্ট বিভাগগুলো তাদের উদ্ভাবিত ও গবেষণাকৃত কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্পারসোর সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন দেয়া হয়। প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে সরাসরি অবদান রাখতে সক্ষম এমন একটি স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করা নির্দেশনা দেন। আইএসপিআর।