ক্রীড়া প্রতিবেদক
এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবলে এখনো বাংলাদেশের গ্রুপসেরা হওয়ার সুযোগ আছে। আর এ জন্য আজ তাদের জিততে হবে সিরিয়ার বিপক্ষে। উজবেকিস্তানের তাশখন্দে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ। লাল-সবুজরা প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ০-২ গোলে হেরেছিল। অন্য দিকে সিরিয়াও প্রথম ম্যাচে হারের তেতো স্বাদ পেয়েছিল। তাদের ১-০তে হারায় ভারত। সুতরাং আজ বাংলাদেশ যদি সিরিয়াকে হারাতে পারে তাহলে আশা জিইয়ে থাকবে ন্যূনতম গ্রুপ রানার্সআপ হয়ে ফাইনাল রাউন্ডে যাওয়ার। উল্লেখ্য, আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সাত বেস্ট রানার্সআপ দল কোয়ালিফাই করবে চূড়ান্ত পর্বে। আজ অন্য ম্যাচে উজবেকিস্তানের প্রতিপক্ষ ভারত।



