ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লেফটেন্যান্ট আতিকুর রহমান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নাছির উদ্দীনের বাবা, দীঘিরপাড় ওতারবাড়ি নিবাসী মো: নাজিম উদ্দীন (৭৫) গত রোববার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বাদ আসর শাঁখচূড়া উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।



