অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

গল্প : পড়ে পাওয়া

Printed Edition
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

মো: জাকীর হোসেন

সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : পড়ে পাওয়া’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১৫। উদ্দীপকের মিনা ও তিথি সম্পর্কে বলা চলে-

র) ভালো কাজে বয়স লাগে না

রর) নির্লোভ এবং দায়িত্ববান

ররর) তীক্ষè বিচারবুদ্ধি সম্পন্ন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

‘উপেনের ভিটে টুকু দখল করে বড় বাবু জমির পরিমাণ বাড়াতে চায়। কিন্তু এলাকার শিক্ষিত যুবক নন্দলাল যুবক শ্রেণীকে নিয়ে বড় বাবুর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। ফলে বড় বাবু উপেনের জমি ছেড়ে দিতে বাধ্য হয়।’

১৬। উদ্দীপকের নন্দলাল ‘পড়ে পাওয়া’ গল্পের যে চরিত্রের প্রতিনিধি-

র) বাদল রর) বিধু ররর) কথক

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) রর ও ররর

ঘ) র, রর ও ররর

১৭। উদ্দীপক ও ‘পড়ে পাওয়া’ গল্প অবলম্বনে বলা চলে- সকল ভালো কাজের মূল হলো-

ক) একতা খ) সদিচ্ছা

গ) সততা ঘ) উপস্থিত বুদ্ধি

১৮। ‘এরপর আর আমাদের সন্দেহ রইল না’ কিসের সন্দেহ?

ক) বিধুর বিজ্ঞতার

খ) ঝড় আসার

গ) আম কুড়োবার

ঘ) বাক্স পাওয়ার

১৯। বিধু কান খাড়া করে ছিল কেন?

ক) আম পড়ার শব্দ শুনবার জন্যে

খ) বন্যার স্রোতের শব্দ শুনবার জন্যে

গ) আকাশে মেঘের আওয়াজ শুনবার জন্যে

ঘ) তেঁতুল গাছে ভূতের শব্দ শুনবার জন্যে

২০। ‘পড়ে পাওয়া’ গল্পে কিশোররা প্রতারকদের যেভাবে বিদায় করেছিল-

র) উপস্থিত বুদ্ধি করে

রর) বুদ্ধিমত্তা খাটিয়ে

ররর) কিংকর্তব্যবিমূঢ় হয়ে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর

খ) রর ও ররর

গ) র ও ররর

ঘ) র, রর ও ররর

উত্তর : ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. খ, ১৯.গ, ২০. ক।