সংশোধনী

Printed Edition

গতকাল বৃহস্পতিবার দৈনিক নয়া দিগন্তে ৭ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত “সরকারি পদ থেকেই বিএনপির মনোনয়ন পেলেন ডা: রফিক” শিরোনামের সংবাদের সাথে ব্যবহৃত ছবিটির ক্যাপশনে অনিচ্ছাকৃত একটি ভুল হয়েছে। ছবিটি গাজীপুর মহানগরের গাছা থানা আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান মেম্বারের। তিনি আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি জাহিদ আসান রাসেলের হাতে স্বর্ণের নৌকা তুলে দিয়ে ২০১৮ সালে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। ছবিটির ক্যাপশনে ভুলবশত মুজিবুর রহমানের পরিবর্তে ডা: রফিকুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।