মুসলিম লীগের সাবেক সভাপতি নুরুল হক মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

আজ ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক মজুমদারের ১১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার, বাদ আসর, দলের কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন আবুড়ী। বক্তব্য রাখবেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় নেতা শেখ আব্দুল কাইউম, এস আই ইসলাম মিলন, তারেক জমির সজীব, জহির উদ্দিন মুহাম্মদ বাবর, অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দীন, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডা: হাজেরা বেগম, খন্দকার জিয়া উদ্দীনসহ দলের কেন্দ্রীয় নেতারা। বিজ্ঞপ্তি।