‘পরমাণু অস্ত্র উত্তর কোরিয়ার জনগণের অধিকার’

Printed Edition

এএফপি

প্রায় ১৪ বছর ধরে উত্তর কোরিয়ার ক্ষমতায় থাকা কিম জং উনকে কেউ একনায়ক, কেউ স্বৈরশাসক আবার কেউ বলেন- তার কঠোর নেতৃত্ব দেশটির অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। অর্থনীতি ও জনকল্যাণে তার শাসনামলের প্রকৃত অগ্রগতি স্পষ্ট না হলেও, এক বিষয়ে কোনো সন্দেহ নেই-ি পয়ংইয়ং এখন একটি শক্তিশালী ও সমীহ জাগানিয়া পরমাণু শক্তিতে পরিণত হয়েছে।

কিম জং উনের ভাষায়, ‘পরমাণু অস্ত্র উত্তর কোরিয়ার মানুষের অধিকার’। এ বিষয়ে কোনো ধরনের আপসে যেতে রাজি নন তিনি। দীর্ঘ দিন ধরে চলমান পরমাণু প্রকল্প এখন সম্পূর্ণতা পেয়েছে বলে দাবি করেছে দেশটির নেতৃত্ব। কিমের মতে, উত্তর কোরিয়ার পরমাণু প্রযুক্তি এখন চূড়ান্ত উৎকর্ষে পৌঁছেছে এবং সময় এসেছে নতুন পর্যায়ে যাওয়ার।