পুঁজিবাজারে লেনদেনকে আরো দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে অত্যাধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস)” এবং মোবাইল অ্যাপ ‘পিট্রেড‘ চালু করেছে প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে এই প্ল্যাটফর্ম ও অ্যাপ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে এ সময় প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা: আরিফুর রহমান, স্বাধীন পরিচালক এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম. নুরুল আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মনজুর মফিজ এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের সিইও আব্দুর রউফসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



