চোলাই মদসহ বিক্রেতা আটক

Printed Edition

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর পোরশায় পুনর্ভবা নদী থেকে ৩৪ লিটার দেশীয় চোলাই মদসহ রোস্তম আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে থানা-পুলিশ। গতকাল সোমবার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। আটক রোস্তম আলী উপজেলার নিতপুর পশ্চিম রঘুনাথপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

জানা গেছে, পুনর্ভবা নদীতে নৌকার ভেতর ছোট-বড় প্লাস্টিকের জারকিন ও বোতলে দেশীয় তৈরি চোলাই মদ বহন করে নদীর ধারে মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পোরশা থানার ওসি জিয়াউর রহমান বলেন, আটক রোস্তম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।