নিবন্ধনের আহ্বান

ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন ২৩ নভেম্বর

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের বহুল প্রতীক্ষিত ৭০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত তারিখ অনিবার্য কারণে স্থগিত হওয়ায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে প্রতিষ্ঠালগ্ন থেকে গত ৭০ বছরে (১৯৫৬-২০২৬) জামিয়া থেকে শিক্ষা সমাপ্তকারী হাফেজ, কারি, আলেম ও মুফতিদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দস্তার (পাগড়ি) দেয়া হবে। এ ছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের অংশগ্রহণে দ্বীনি শিক্ষা, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের বর্ষভিত্তিক প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুছ, দেশের মুফতি আবু সাঈদ, জাতীয় সিরাত কমিটির মুফতি ইমাদুদ্দীন, তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের সদস্য সচিব ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা হাসান জামিলসহ বিভিন্ন বর্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী ১০ অক্টোবর ২০২৬-এর মধ্যে িি.িধনহধবভধৎরফধনধফ.পড়স ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য জামিয়ার আবনা ও ফুজালায়ে কেরামের প্রতি আহ্বান জানানো হয়েছে।