বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)’ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে গত ২০ জুন ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার ইমরান খান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা সুলতানা এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিকল্পনা ও গবেষণা শাখার সম্মানিত মহাব্যবস্থাপক এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো: ফরহাদ আহম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওই প্রশিক্ষণের কোর্স পরিচালক মো: তানজিম হোসেন, সহযোগী অনুষদ সদস্য, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট। এ ছাড়া কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন মিফতাহুল জান্নাত রিপা, সহকারী অনুষদ সদস্য এবং মো: রফিকুল ইসলাম, সহকারী অনুষদ সদস্য, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট। বিজ্ঞপ্তি।



