ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তির জন্য দরখাস্ত আহ্বান

Printed Edition

ইবনে সিনা ট্রাস্ট তার জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজের ও মেডিক্যাল টেকনোজির স্নাতকপর্যায়ে কেবলমাত্র সরকারি প্রতিষ্ঠানগুলোতে ও মাদরাসায় অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে।

আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ/মেডিক্যাল টেকনোলজি ও মাদরাসায় ২০২৪-২৫ সেশনে স্নাতক ১ম বর্ষে ভর্তিকৃত নিয়মিত ছাত্রছাত্রী হতে হবে।

আবেদনকারী ছাত্রছাত্রীকে এসএসসি/ দাখিল ও এইচএসসি/আলিম অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে।ইবনে সিনা ট্রাস্টের ওয়েবসাইট হতে বিস্তারিত তথ্য ও শিক্ষাবৃত্তি ২০২৫-এর জন্য আবেদন করা যাবে। আবেদনের সাইট িি.িরনহংরহধঃৎঁংঃ.পড়স

১৬-০৫-২৬ তারিখ বিকাল ৫টার মধ্যে আবেদন করতে হবে।

বৃত্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে ইবনে সিনা ট্রাস্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বিজ্ঞপ্তি।