বিএমইউতে ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্স অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্স ২০২৬ গত রোববার বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং স্বাস্থ্যব্যবস্থা ও সুশাসনে অর্থবহ যুব অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় দ্রুত নগরায়ণ, জলবায়ু ঝুঁকি, সামাজিক বৈষম্য এবং অসংক্রামক রোগের ক্রমবর্ধমান বোঝা কিভাবে কিশোর ও তরুণদের স্বাস্থ্যগত ফলাফলে প্রভাব ফেলছে তা তুলে ধরা হয়। একই সাথে মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা, পুষ্টি, ডিজিটাল স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার এবং সহিংসতা থেকে সুরক্ষার ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতার বিষয়টিও গুরুত্বের সাথে আলোচিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউর ডিপিএইচআইয়ের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: আতিকুল হক, পিএইচডি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রোভিসি (একাডেমিক), অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (প্রশাসন), অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন), অধ্যাপক ডা: নাহরীন আখতার, কোষাধ্যক্ষ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা: আশরাফী আহমদ, এনডিসি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো: শাহ মোহাম্মদ মাহবুব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মাসুম আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের চিফ অব হেলথ ডা: মালালাই আহমাদজাই। বিজ্ঞপ্তি।