নতুন ফিচার ফোন এক্সট্রা এক্স১

Printed Edition
নতুন ফিচার ফোন এক্সট্রা এক্স১
নতুন ফিচার ফোন এক্সট্রা এক্স১

প্রযুক্তি ডেস্ক

দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড ‘এক্সট্রা’ ব্র্যান্ডের নতুন ফিচার ফোন ‘এক্সট্রা এক্স১’ বাজারে এনেছে। নির্মাতারা বলছেন, এটি দেশের সবচেয়ে পাতলা (স্লিম) ফিচার ফোন। ফোনটি সারা দেশে পাওয়া যাচ্ছে।

নিজস্ব কারখানায় উৎপাদিত ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ ৭.৩ মিলিমিটার পুরুত্বের আলট্রা স্লিম নকশা। পাতলা গঠনের কারণে ফোনটি সহজেই ওয়ালেট বা ছোট জায়গায় রাখা যাবে।

ফোনটি সম্পর্কে সেলেক্সট্রার চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ বলেন, ‘এক্সট্রা ফোনে আমরা সব সময় ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এক্স১ মডেল সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এটি বাজারে নতুন ধারা তৈরি করবে এবং ব্যবহারকারীদের স্টাইলিশ ফিচার ফোন ব্যবহারের পুরোনো অনুভূতি ফিরিয়ে আনবে।’

এক্সট্রা এক্স১-এ রয়েছে ২.৪ ইঞ্চির পর্দা ও ১ হাজার ২৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটিতে টাইপ সি চার্জিংয়ের সুবিধা থাকায় দ্রুত ও সহজে চার্জ দেওয়া যাবে। পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে ‘ম্যাজিক ভয়েস’ এর সুবিধা। জরুরি ব্যবহারের জন্য ফোনটিতে টর্চলাইটও রয়েছে। ফোনটি কালো, ধূসর ও সাদা এই তিন রঙে পাওয়া যাচ্ছে। সেলেক্সট্রা জানিয়েছে, ফোনটির সঙ্গে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়া হবে। দেশের বাজারে এক্সট্রা এক্স১-এর দাম ১ হাজার ৯৯৯ টাকা।