গালিব ইবনে শহিদ

Printed Edition

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের দাখিল পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে গালিব ইবনে শহিদ। সে পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার নিয়মিত শিক্ষার্থী। সে ঈশ্বরদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক নয়া দিগন্তের ঈশ্বরদী সংবাদদাতা শহীদুল্লাহ খান এবং ঈশ্বরদীর মাজদিয়া ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক লিপিয়ারা খাতুন দম্পতির সন্তান।

শহীদুল্লাহ খান ও লিপিয়ারা খাতুন দম্পতির এক মেয়ে ও দুই ছেলের মধ্যে গালিব বড় ছেলে। তার বড় বোন সাদিয়া বিনতে শহিদ রাজশাহী মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ছোট ভাই তকি তাহমিদ খান হিফজুল কুরআন সম্পন্ন করে একই মাদরাসার অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত। গালিব ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। সে সবার কাছে দোয়া কামনা করেছেন। ঈশ্বরদী সংবাদদাতা।