পীরগঞ্জে বন্যাদুর্গত এলাকায় জেলা পরিষদ প্রশাসকের ত্রাণ বিতরণ

Printed Edition
পীরগঞ্জে বন্যাদুর্গত এলাকায় জেলা পরিষদ প্রশাসকের ত্রাণ বিতরণ
পীরগঞ্জে বন্যাদুর্গত এলাকায় জেলা পরিষদ প্রশাসকের ত্রাণ বিতরণ

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১ নং পাঁচগাছি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক। পাঁচগাছি ইউনিয়নের একথা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের মধ্যে চাল, তেল, চিরা, মুড়ি, চিনি, ইত্যাদি শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রংপুরের জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো: সাইফুল ইসলাম জেলা পরিষদের পক্ষ থেকে এই শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো: জাকির হোসেনসহ স্থানীয় বিএনপি নেতারা। পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা।