দ্য মস্কো টাইমস ও আনাদোলু এজেন্সি
ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়া রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন। আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ফলে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং জরুরি উদ্ধারকাজ চলছে। এ হামলা ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
রাশিয়ার এ হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার জানিয়েছে, ওডেসা অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় দু’জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আঞ্চলিক প্রধান ইভান ফেডোরভের জানিয়েছে, জাপোরিঝিয়ায় শিল্পস্থাপনা গুলোতে ড্রোন হামলায় ৩৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং আহত হয়েছেন একজন। এ দিকে চলমান সঙ্ঘাতের কারণে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের দাবি সঠিকভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।



