নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদককারবারী গ্রেফতার

Printed Edition

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলায় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার ভোররাতে উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার রুবেল ওই গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বাইরে থেকে গাঁজা এনে এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে রুবেলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের একটি টিনের বাক্স থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, রুবেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।