১৯ দিনে শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪ বস্তা টাকা

Printed Edition
সিলেটে হজরত শাহজালালের মাজারের দানবাক্সে প্রাপ্ত অর্থ গণনা করা হয়  : নয়া দিগন্ত
সিলেটে হজরত শাহজালালের মাজারের দানবাক্সে প্রাপ্ত অর্থ গণনা করা হয় : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

সিলেটের শাহজালাল মাজারে ১৯ দিন পর শনিবার সকালে আবারো খোলা হয়েছে দানবাক্স। দানবাক্সে পাওয়া গেছে চার বস্তা টাকা। গণনা শেষ করে আনুষ্ঠানিকভাবে টাকার হিসাব জানানো হবে বলে জানিয়েছেন মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

দানবাক্সের ভেতরে একটি চিঠিও পাওয়া গেছে, যাতে মাজারের টাকা আত্মসাৎকারী হিসেবে অভিযুক্ত খোকনকে বাটপার অভিহিত করে তার বিচার চাওয়া হয়েছে। চিঠিতে সিলেটের সাড়াজাগানো ডিসি ‘সারওয়ার আলম ফিরে আসুক’ লেখা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে শাহজালাল মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, অপর সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসন ও মাজারের প্রতিনিধিদের উপস্থিতিতে একে একে চারটি দানবাক্স ও ডেগ খোলা হয়।

এতে প্রাপ্ত টাকা স্তূপ আকারে চারটি বস্তায় ভরে গণনার জন্য খোলা জায়গায় নেয়া হয়।