শিক্ষাঙ্গনে অনাকাক্সিক্ষত ঘটনায় উত্তেজনা

গেস্টরুম-গণরুম সংস্কৃতি না ফিরুক

উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ নিপীড়নকারী একটি সংগঠন হিসেবে পরিচিতি পায়। তাদের অঙ্গুলি হেলনে ক্যাম্পাস পরিচালিত হয়েছে। গেস্টরুম ও গণরুম সংস্কৃতি চালু করে ছাত্রদের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। সেই দুঃসহ সংস্কৃতি আবার চালু হবে কি না সে আশঙ্কায় থাকে ছাত্রসমাজ। গত কয়েক দিনে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুরনো স্মৃতি সামনে এসেছে। নির্বাচিত সরকার ও এর ছাত্রসংগঠন ছাত্রদলকে এ ব্যাপারে শিক্ষার্থীদের নিশ্চয়তা দিতে হবে যে, আবার সেই নিপীড়নের সংস্কৃতি ফিরিয়ে আনা হবে না।