রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগী জানিয়েছেন, রাশিয়া ও চীন ‘পাওয়ার অব সাইবেরিয়া ২’ গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে একটি সাধারণ সমঝোতায় পৌঁছেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাশিয়া থেকে প্রতিবছর সর্বোচ্চ ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হবে।
পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি রয়েছে। তবে ইতোমধ্যেই একটি সমঝোতা তৈরি হয়েছে।’
তিনি আরো বলেন, ‘চীন ও রাশিয়ার এই সমঝোতার মধ্যে পাইপলাইনের রুট ও নির্মাণ পদ্ধতিও অন্তর্ভুক্ত রয়েছে।’
তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য বা সময়সূচি প্রকাশ করা হয়নি।
সূত্র : বিবিসি



