লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত হওয়া হামলাগুলোর মধ্যে ‘সবচেয়ে বড়’ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
একই সময় লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমগুলোও দেশের বিভিন্ন শহর ও অঞ্চলে ব্যাপক বোমা বর্ষণের খবর প্রকাশ করেছে।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানান, তাদের বাহিনী মাত্র ১০ মিনিটের মধ্যে একইসাথে বেশ কয়েকটি এলাকার হিজবুল্লাহর প্রায় ১০০টি সদর দফতর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
আভিচে আদরাই ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়েল জামিরের বরাত দিয়ে বলেন, ‘সেনাবাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার যেকোনো ধরনের সুযোগই কাজে লাগাবে।’
সূত্র : বিবিসি



