রাশিয়া সোমবার (৬ জুলাই) ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে। এতে ১০ জন নিহত এবং আরো ৪৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানায় কর্তৃপক্ষ।
ইউক্রেনের রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘রুশ হামলার কারণে এখন পর্যন্ত নয়জন নিহত এবং আরো ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে।
তিনি আরো বলেন, ‘এটি চূড়ান্ত সংখ্যা নয়। উদ্ধার অভিযান এখনো চলছে।’
অন্যদিকে, সকালের দিকে কিয়েভের উত্তর-পশ্চিমে বুচা জেলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।
সূত্র: বাসস



