বিদ্যুতের দাম কমায় কমল স্পেনের মূল্যস্ফীতি

স্পেনে বিদ্যুতের দাম কমায় এপ্রিল মাসে মূল্যস্ফীতি কমে ৩.২%-এ নেমে এসেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সত্ত্বেও জ্বালানি খাতে স্বস্তি পাওয়ায় এ হার কিছুটা হ্রাস পেয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা থাকলেও স্পেনে বিদ্যুতের দাম কমে যাওয়ায় এপ্রিল মাসে দেশটির মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

আজ বুধবার প্রকাশিত সরকারি ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি এপ্রিল মাসে মূল্যস্ফীতি ৩ দশমকি ২ শতাংশে নেমে আসে, যা গত মার্চ মাসে ৩ দশমিক ৪ শতাংশ ছিল।

মার্চ মাসে জ্বালানির দাম বেড়ে যাওয়ায়, তা ২১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

সূত্র : বাসস