রাশিয়ার চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। হামলায় আরো ২৩ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, ‘রাজধানীর পাঁচটি জেলায় আগুন ও ধ্বংসের ঘটনা ঘটেছে।’
সংস্থাটি আরো জানায়, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন আহত হয়েছেন।
সূত্র: বাসস



