ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার (১৮ জুলাই) গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা।
এএফপির একজন সাংবাদিক জানান, বিস্ফোরণগুলোর মধ্যে একটি এতটাই শক্তিশালী ছিল যে শহরের কেন্দ্রস্থলে পার্ক করে রাখা অনেক গাড়ির নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে।
ইউক্রেনের বিমান বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভের দিকে অগ্রসর হচ্ছিল।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়া প্রায় প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়ে আসছে।
সর্বশেষ এই হামলার আগে শনিবার ইউক্রেন বিস্ফোরকবোঝাই ড্রোন ব্যবহার করে রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলের ই-কমার্স গুদামগুলোতে হামলা চালায়। ওই হামলায় আটজন নিহত হন এবং বেশ কয়েকটি স্থানে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটে।
সূত্র: বাসস



