ফ্রান্সে তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারির বরাতে সম্প্রচার মাধ্যম ফ্রান্সইনফো এ তথ্য জানিয়েছে।
সম্প্রচার মাধ্যমটির তথ্যমতে, সরকার আশঙ্কা করছে যে, আগামী দিনগুলোতে এই সংখ্যা আরো বাড়তে পারে। কারণ শুক্রবার (২৬ জুন) ফ্রান্সের ৬১টি বিভাগ রেড হিট অ্যালার্টের অধীনে এবং ২৫টি বিভাগ অরেঞ্জ অ্যালার্টের অধীনে আনা হয়েছে।
কর্তৃপক্ষ আশা করছে যে, ১১টি বিভাগের সতর্কতা রেড থেকে অরেঞ্জ অ্যালার্টে নামিয়ে আনা হবে এবং শনিবার সকালে আরো ১৩টি বিভাগকে রেড অ্যালার্ট তালিকা থেকে বাদ দেয়া হবে।
মেটিও-ফ্রান্সের মতে, শুক্রবার দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস (৯৭ ডিগ্রি ফারেনহাইট থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত থাকার সম্ভাবনা ছিল।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



