যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

যুক্তরাজ্যে বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এসব নির্বাচন লেবার পার্টির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনের একটি ভোটকেন্দ্র
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনের একটি ভোটকেন্দ্র |সংগৃহীত

যুক্তরাজ্যে বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এসব নির্বাচন লেবার পার্টির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ নির্বাচনে কট্টর ডানপন্থী ও বামপন্থী পপুলিস্টদের উত্থানও সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটকেন্দ্র খুলে দেয়া হয়।

২০২৪ সালের জুলাইয়ে সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটানোর পর, এটিই প্রধানমন্ত্রী স্টারমারের সবচেয়ে বড় নির্বাচনী পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: বাসস