মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে, বিশেষ করে কাতারের প্রধান গ্যাস স্থাপনায় নতুন করে হামলার পর বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গেছে।
বর্তমানে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে থার্ম প্রতি ১৭১ পেনিতে দাঁড়িয়েছে।
অন্যদিকে তেলের বাজারদর প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১১৩ ডলারে লেনদেন হচ্ছে।
কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান জানিয়েছে, ইরানের দুই দফা হামলায় কাতারের প্রধান গ্যাস হাব বা কেন্দ্রে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। সূত্র : বিবিসি



