ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রোববার সাইপ্রাস সফর বাতিল করেছেন। এর পরিবর্তে তিনি দেশটির উত্তরাঞ্চলের একটি জনবহুল শহরের কেন্দ্রস্থলে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে যাবেন বলে জানা গেছে।
ইতালির বার্তাসংস্থা আনসা জানিয়েছে, জর্জিয়া মেলোনি দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সাথে দুর্ঘটনাস্থল মোদেনা সফর করবেন।
শনিবার সেখানে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় আটজন আহত হয়েছে বলে জানিয়েছে আনসা।
সূত্র : বাসস



