আন্তর্জাতিক পানিসীমায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও অপহরণের শিকার হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দুই মানবাধিকার কর্মী অবশেষে মুক্তি পেয়ে নেদারল্যান্ডসে পৌঁছেছেন।
গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে গ্রিস উপকূলের আন্তর্জাতিক পানিসীমায় এই ত্রাণ বহরে তাণ্ডব চালায় ইসরাইলি নৌবাহিনী। ড্রোন ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ২২টি নৌযানে হামলা চালিয়ে কয়েকশ কর্মীকে আটকে রাখা হয়েছিল। এই পুরো অভিযানে যথারীতি ইসরাইলকে নির্লজ্জভাবে মদত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন দাবি করেছিল যে, আটককৃতরা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুক্ত, যদিও কোনো প্রমাণ ছাড়াই এমন অভিযোগ করা হয়েছে।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, এই আটক ও নির্যাতন সম্পূর্ণ অবৈধ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
ফিলিস্তিনি বংশোদ্ভূত স্পেনীয়-সুইডিশ নাগরিক সাইফ আবুকেশেক এবং ব্রাজিলের থিয়াগো আভিলাকে জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালায় ইসরাইলি বাহিনী।
সূত্র: আল জাজিরা


