রুশ বিমান বিধ্বস্তে নিহত ২

দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ায় দাবানল পর্যবেক্ষণের কাজে নিয়োজিত একটি ইঞ্জিনচালিত রুশ বিমান বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ায় দাবানল পর্যবেক্ষণের কাজে নিয়োজিত একটি ইঞ্জিনচালিত রুশ বিমান বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়েছেন। বুধবার (৬ মে) রুশ তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছে।

কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, অ্যারোপ্রাক্ট-২২ বিমানটি ওমস্ক অঞ্চলের আজোভস্কি নেমেতস্কি জাতীয় জেলার কোশকারেভো গ্রামের কাছে বিধ্বস্ত হয়।

বিমানটি একটি মাঠে বিধ্বস্ত হলেও ঘটনাস্থলে কোনো আগুন লাগেনি। এই ঘটনায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি