ট্রাম্পের পর ১৯-২০ মে চীন সফর করবেন পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর আগামী ১৯ ও ২০ মে এক রাষ্ট্রীয় সফরে চীন যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর আগামী ১৯ ও ২০ মে এক রাষ্ট্রীয় সফরে চীন যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (১৬ মে) ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন। বৈঠকে মস্কো ও বেইজিংয়ের মধ্যে ‘ব্যাপক অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা অধিকতর জোরদার করার’ উপায় নিয়ে আলোচনা করবেন পুতিন।

সূত্র: বাসস