ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ৪

রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় একজন নিহত এবং আরো কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন হামলা
ড্রোন হামলা |প্রতীকী ছবি

রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় একজন নিহত এবং আরো কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ড্রোন হামলায় সৃষ্ট আগুন নেভাতে প্রায় ১০০ জন লোক কাজ করছেন।

ক্রাসনোদার ক্রাই-এর গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া পোস্টে জানান, ইউক্রেন রাশিয়ার তেমরিউক জেলায় হামলা ড্রোন হামলা চালিয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সমুদ্রবন্দরের একটি টার্মিনালে আগুন ধরে যায় এবং এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি আরো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী কমপক্ষে তিন ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থলে জরুরি ও বিশেষায়িত সেবা সংস্থাগুলো কাজ করছে।

সূত্র: বাসস