রাশিয়ার হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া
কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া |সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বৃহস্পতিবার (২ জুলাই) এ তথ্য জানান।

একইসাথে ইউক্রেন তার মিত্র দেশগুলোর প্রতি আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর আহ্বান জানিয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।’

এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নিতে আর দেরি করবেন না।’

সূত্র: বাসস