হরমুজের বর্তমান পরিস্থিতির জন্য আমেরিকা ও ইসরাইল দায়ী : রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির জন্য আমেরিকা ও ইসরাইল দায়ী। ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী খোলা ও সমস্যামুক্ত ছিল।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ |সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির জন্য আমেরিকা ও ইসরাইল দায়ী।

রুশ সংবাদমাধ্যম আরবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকা ও ইসরাইল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী খোলা ও সমস্যামুক্ত ছিল।

এই প্রসঙ্গে ল্যাভরভ আরো বলেন, এই যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর কোনো শুল্ক আরোপের কোনো কথা ওঠেনি।

তিনি বলেন, ‘অবশ্যই আমরাও চাই না যে হরমুজ প্রণালী দিয়ে পারাপারের জন্য কোনো ফি আরোপ করা হোক, তবে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনার অবকাশ রয়েছে।’

উল্লেখ্য বর্তমানে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের অনুমতি ছাড়া কোনো ধরনের জাহাজ এ প্রণালী অতিক্রম করতে পারছে না।

সূত্র : পার্সটুডে