মস্কোর ঐতিহাসিক সেন্ট বাসিল ক্যাথেড্রালের আগুন নিয়ন্ত্রণে : তাস

রাশিয়ার রাজধানী মস্কোর ঐতিহাসিক সেন্ট বাসিল ক্যাথেড্রালে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস।

নয়া দিগন্ত অনলাইন
মস্কোর ঐতিহাসিক সেন্ট বাসিল ক্যাথেড্রাল
মস্কোর ঐতিহাসিক সেন্ট বাসিল ক্যাথেড্রাল |সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর ঐতিহাসিক সেন্ট বাসিল ক্যাথেড্রালে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস।

অপারেশনাল সার্ভিসের বরাত দিয়ে তাস জানিয়েছে, শনিবার (১ আগস্ট) ভোরে রঙিন গম্বুজের জন্য বিশ্বজুড়ে পরিচিত রেড স্কয়ারের এই ঐতিহাসিক গির্জায় আগুন লাগে।

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তাস।

সংস্থাটির একটি সূত্র জানায়, ‘প্রথম তলায় পরিচালকের কার্যালয়ে ব্যক্তিগত জিনিসপত্র ও আসবাবপত্রে আগুন ধরে যায়। আগুন প্রায় ১০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।’

তাস জানিয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে প্রায় ১০টি অগ্নিনির্বাপক যান পাঠানো হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে।

সূত্র: বাসস