জার্মান সরকার চলতি বছরের প্রথম ছয় মাসে ইসরাইলকে প্রায় ৮০ কোটি ইউরো অর্থাৎ প্রায় ৯৩ কোটি ডলার মূল্যের অস্ত্র দিয়েছে।
জার্মানির অর্থনীতি ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইসরাইলের কাছে প্রায় ৮০ কোটি ইউরো মূল্যের সামরিক সরঞ্জাম রফতানি করা হয়েছে।
জার্মান সাময়িকী ডের শ্পিগেল জানায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেয়া এসব রফতানি অনুমোদনের মোট মূল্য ২০২৫ সালের পুরো বছরে ইসরাইলের জন্য অনুমোদিত অস্ত্র রফতানির মূল্যের চার গুণেরও বেশি।
এই বৃদ্ধি এমন এক সময় ঘটল, যখন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সরকার ২০২৫ সালের ২৪ নভেম্বর ইসরাইলের কাছে অস্ত্র রফতানির ওপর আরোপিত কিছু বিধিনিষেধ আংশিকভাবে প্রত্যাহার করে।
শ্পিগেলের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল, মে ও জুন মাসে ইসরাইলের কাছে ৭৩৫ দশমিক ৮ মিলিয়ন ইউরো মূল্যের যে অস্ত্র রফতানি করা হয়েছে তার মধ্যে প্রায় ৬৭ শতাংশই নৌবাহিনীর সাথে সম্পর্কিত।
সূত্র : পার্সটুডে



