রাশিয়া ও ইউক্রেনে রাতভর পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ জানিয়েছেন, রাশিয়ার সামারা অঞ্চলের সিজরান তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত এবং এক শিশুসহ আরো তিনজন আহত হয়েছেন।
অন্যদিকে বেলগোরোদ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেভোরন শহরে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ বছর বয়সী এক বালক গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
এদিকে ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার রাতভর হামলায় তিনজন নিহত হন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, খেরসন শহরে আরো একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরো দু’জন আহত হয়েছেন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি


