রাশিয়ার হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা |সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে বলেন, ‘রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে।’

তিনি আবাসিক এলাকা ও বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানোর অভিযোগও করেন।

হামলার পর ইউক্রেনের জরুরি সেবা সংস্থার প্রকাশিত ছবিতে একটি আবাসিক ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। ভবনের একটি বড় অংশ ধসে পড়েছে।

এ সময় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছিলেন।

সূত্র: বাসস